rongginnbd
Tuesday, October 24, 2017
সকালে নাস্তা না করলে ধমনী সরু হয়ে যায়
রঙিন ডেস্ক :
ঘুম থেকে উঠে অনেকেই সকালের নাস্তা করতে চান না। কারো মতে, এত সকালে নাস্তা খাওয়ার রুচি থাকে না। আবার কেউ ব্যস্ততার কারণে সকালের নাস্তা করেন না। কিন্তু এই অভ্যাস যদি নিয়মিত হয়ে যায় তাহলে তা শরীরের জন্য বিপদ ডেকে আনে। কারণ সকালের নাস্তা বাদ দিলে ধীরে ধীরে ধমনী সরু হয়ে যায় এবং রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। সাম্প্রতিক একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
গবেষকরা জানিয়েছেন, যারা ওজন কমানোর জন্য কিংবা আলসেমি করে সকালের নাস্তা খাওয়ার ব্যাপারে নিয়মিত অবহেলা করেন তাদের হৃদপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে। যারা নিয়মিত সকালের নাস্তা করেন তাদের তুলনায় যারা করেন না তাদের অথেরোস্ক্লেরোসিস-এ ভোগার সম্ভাবনা অনেক বেশি থাকে।
নিউইয়র্কের মাউন্ট সিনাই হার্ট এর চিকিৎসক এবং গবেষক ড ভ্যালেন্টিন ফাস্টারের এই গবেষণায় তিনি বলেন, ‘দিনের শুরুতে প্রচুর এনার্জি গ্রহণের মাধ্যমে হৃদপিণ্ড সুস্থ রাখা সম্ভব।’ ৪০৫২ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এই গবেষণা চালানো হয়েছে। তাদের হৃদপিণ্ডের কোনো সমস্যা নেই। তাদের মধ্যে ৩% জানিয়েছে তারা সকালের নাস্তা করেন না। ৬৯% খুব হালকা নাস্তা করেন সকালে এবং ২৮% ভারী নাস্তা করেন।
সূত্র : চ্যানেলআইঅনলাইন
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment