rongginnbd
Monday, October 30, 2017
আলিয়ার ফিটনেস ট্রেনার ক্যাটরিনা
রঙিন ডেস্ক :
ট্রেনার এসে পৌঁছাননি। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে তাই জিমে উদ্বুদ্ধ করতে থাকলেন ক্যাটরিনা। সিনিয়র বলে কথা! ফিটনেস নিয়ে বলিউড অভিনেত্রীদের মধ্যে ক্যাটরিনা একটু বেশিই সচেতন। সুযোগ পেয়ে এ প্রজন্মের নায়িকা আলিয়াকে জিমে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিলেন তিনি। হয়ে উঠলেন বিকল্প প্রশিক্ষক।
রবিবার (২৯ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ক্যাটরিনা। এতে দেখা যাচ্ছে, ফিটনেস কোচের ভঙ্গিতে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছেন ৩৪ বছর বয়সী এই তারকা। তার সামনে ঘাম ঝরাচ্ছেন আলিয়া। ১০০ বার ওপর-নিচ হওয়ার পরও তাকে আ ৩০০ বার তা করার জন্য বলছেন ক্যাট!
জিমে কঠোর প্রশিক্ষক ক্যাটরিনার কাছে ছাড় বলতে যেন কিছু নেই! তার কাছে ব্যায়ামের গুরুত্বই সবার আগে। এক্ষেত্রে মোটেও নমনীয় নন তিনি। এমন কড়া কোচ কেইবা চায়! কিন্তু ২৪ বছর বয়সী আলিয়ার উপায়ও ছিল না!
নিজেদের ট্রেনারের অনুপস্থিতিতে ক্যাটরিনা হয়ে গেলেন আলিয়ার ফিটনেস কোচ। ইনস্টাগ্রামে ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইয়াসমিন করাচিওয়ালা (ট্রেনার) না থাকায় এ ঘটনা ঘটেছে। আলিয়া তোমাকে দিয়ে হবে। ভেবো না, আর মাত্র ৩০০ বার ওপর-নিচ করতে থাকো।’
ক্যাটরিনার ভিডিও পোস্ট করার দুই ঘণ্টা পর জিম প্রশিক্ষক ইয়াসমিন করাচিওয়ালা এতে মজার একটি মন্তব্য করেন। তিনি লিখেছেন, ‘আমার চাকরিটা খাওয়ার চিন্তা কোরো না!’
এর আগে ভারতের একটি শীর্ষ ম্যাগাজিনকে আলিয়া জানিয়েছেন, ক্যাটরিনা তার প্রিয় অভিনেত্রী। তাই তারা জিমও করেন একই ট্রেনারের তত্ত্বাবধানে।
নতুন খবর হলো, পোশাক ব্যবসায় নামছেন ক্যাটরিনা। এর আগে আনুশকা শর্মাসহ বলিউডের কয়েকজন অভিনেত্রী ফ্যাশন, সুগন্ধি কিংবা রেস্তোরাঁ ব্যবসার খাতায় নাম লিখিয়েছেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment