rongginnbd
Friday, October 27, 2017
‘জন্মদিনে তেমন কোনো আয়োজনে নেই’
রঙিন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া শারমিন আক্তার নিপা। দাপটের সঙ্গে অভিনয় করছেন। পাশাপাশি মন জয় করে নিয়েছেন দর্শক থেকে শুরু সমালোচকদের। সামনেই এই অভিনেত্রীর জন্মদিন।তবে মাহি জানালেন জন্মদিন নিয়ে তেমন কোনো ভাবনা নেই। তবে বরাবরের মতো থাকতে পারে স্বামী অপুর কোনো আয়োজন।
১৯৯০ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এ নায়িকা। মাহি গণমাধ্যমকে বলেন, ‘জন্মদিন নিয়ে আমার তেমন কোনো আয়োজন থাকে না। তবে কাছের লোকেরা আয়োজন করেন। অনেকেই সারপ্রাইজ পার্টি দেন। আনন্দিত হই।’
তিনি আরো বলেন, ‘দিনটিতে আমার স্বামী অপু বিশেষ আয়োজন রাখবে এটা নিশ্চিত। আমার পক্ষ থেকে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে ঘরোয়া আয়োজন থাকবে কিছুটা। বেড়ানোর পরিকল্পনাও রয়েছে।’
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন মাহি। সিনেমাটি তাকে রাতারাতি খ্যাতি এনে দেয়। এরপর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। মাহির অন্য ছবির মধ্যে রয়েছে অন্যরকম ভালোবাসা, পোড়ামন, ভালোবাসা আজকাল, তবুও ভালোবাসা, অনেক সাধের ময়না, অগ্নি, অগ্নি ২, রোমিও বনাম জুলিয়েট, কৃষ্ণপক্ষ, দেশা দ্য লিডার ও ঢাকা অ্যাটাক।
মাহি বর্তমানে বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। মাঝে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে বিরোধের জের ধরে কিছুদিন ক্যামেরার আড়ালে ছিলেন নায়িকা। সাম্প্রতিক সময়ে পুরোদমে অভিনয় করছেন তিনি। বর্তমানে মাহির হাতে রয়েছে ডজনখানেকেরও বেশি ছবি। ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment