rongginnbd
Friday, October 27, 2017
মেসিকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে রাশিয়া
রঙিন ডেস্ক :
বিশ্বকাপের মূল পর্বে উঠতে বাছাই পর্বে অনেক ঘাম ঝরাতে হয়েছে লিওনেল মেসিকে। শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলার টিকিট পায় মেসির দল আর্জেন্টিনা। আর এতে ফুরফুরে মেজাজে রাশিয়ায় পৌছানোর কথা থাকলেও পাণনাশের ভয়ে আছেন এ তারকা। জঙ্গি গোষ্ঠী আইএসের পোস্টারে মেসির রক্তাক্ত ছবি প্রকাশ হওয়ার পর অধিনায়কের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা জাগে।
জীবনের প্রতি হুমকি থাকলে ছাপ পড়বে খেলায়। আর আর্জেন্টিনার মলিন খেলা মানে রঙ হারাবে বিশ্বকাপ। তাই আর্জেন্টিনা বিশেষ করে মেসির জোরদার নিরাপত্তার আশ্বাস দিচ্ছে রাশিয়া। দেশটিতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রিকার্ডো লাগারিও টিওয়াসিস্পোর্টসকে জানিয়েছেন এমন তথ্যই।
‘ছবিতে দেওয়া বার্তা স্পষ্ট। তাই মেসি এবং তার পরিবারের প্রতি আমাদের সমর্থন আছে এবং থাকবে। কারণটা খুবই ভয়ঙ্কর। মেসিই একমাত্র ব্যক্তি যাকে উদ্দেশ্য করে পোস্টার ছাপানো হয়েছে।’ আর্জেন্টিনার রাষ্ট্রদূত তৎপরতার শুরুর চিন্তাটা তুলে ধরেছেন এভাবে।
‘আমার কোন সন্দেহ নেই যে রাশিয়ান সরকার, রাশিয়ান ফুটবল ফেডারেশন থেকে বিশ্বকাপে খেলতে আসা দলগুলো, সমর্থক, সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তাই দেওয়া হবে। আমি সবাইকে শান্ত থাকার পরামর্শ দিচ্ছি।’ রিকার্ডো পরে জানালেন, আইএসের পোস্টার বার্তাকে যে গুরুত্বসহকারেই নিয়েছে বিশ্বকাপের আয়োজক দেশটি সেটিও।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment