Friday, October 27, 2017

নেইমার এক ম্যাচ নিষিদ্ধ

রঙিন ডেস্ক : মার্সেইয়ের বিপক্ষে গত সপ্তাহের লিগ ওয়ানে ২টি হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়র পর সাবেক বার্সা তারকা নেইমার এক ম্যাচ নিষিদ্ধ হলেন। ফলে শুক্রবার নিসের বিপক্ষে লিগ ওয়ানে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান সুপারস্টার।
গত রবিবার ২-২ গোলে মার্সেইয়ের বিপক্ষে খেলতে নেমে ৩ মিনিটের ব্যবধানে ২টি হলুদ কার্ড দেখেন নেইমার। লুকাস ওকাম্পোসকে ধাক্কা দেওয়ার শাস্তিতে দ্বিতীয় হলুদ কার্ড দেওয়া হয় তাকে, যার পরিণতিতে পিএসজিতে প্রথম লাল কার্ড পান তিনি।

No comments:

Post a Comment