rongginnbd
Friday, October 27, 2017
‘হারলেও আত্মবিশ্বাস বেড়েছে’
রঙিন ডেস্ক :
দক্ষিণ আফ্রিকা সফরে ব্যর্থতা থেকে বের হতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ও ওয়ানডে সিরিজে অসহায় আত্মসমার্পনের পর টি-টোয়েন্টি ম্যাচেও হার দিয়ে শুরু করেছে টাইগাররা। তবে ম্যাচটিতে ২০ রানে হারলেও আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করছেন ওপেনার সৌম্য সরকার।
বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার দেয়া ১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সৌম্য জ্বলে ওঠেন। শুরুর দিকে ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৯২ রান তোলে বাংলাদেশ। সৌম্যর বিদায়ের পরই কেউ রানটাকে বাড়াতে পারেনি। সাইফউদ্দিনের ২৭ বলে হার না মানা ৩৯ রানে কেবল হারের ব্যবধান কমিয়েছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলোনে সৌম্য বলেন, ‘প্রায় ২০০’র কাছাকাছি রান করেছে ওরা। আমরাও ১৭৫ করেছি। অবশ্যই আমাদের সামর্থ্য আছে। মাঝে যদি একটা ব্যাটসম্যান ভালো করত, আমরা সহজেই জিতে যেতাম। এখান থেকে আত্মবিশ্বাস বেড়েছে যে আমরা ২০০ করতে পারি।’
দক্ষিণ আফ্রিকা সফরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য। টেস্টের পর ওয়ানডেতেও তার ব্যাট কথা বলেনি। অবশেষে সৌম্য সরকার নিজেকে খুঁজে পেলেন ব্লুমফন্টেইনে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে। খেললেন ৪৭ রানের দারুণ ইনিংস। তার ব্যাটেই খানিকটা লড়াই করতে পারলো বাংলাদেশ।
নিজের মূল্যায়ন করতে গিয়ে সৌম্য বলেন, নিজের ইনিংসটা যদি আরও লম্বা করতে পারতাম, দল যদি জিতত তখন এটা নিয়ে বলতে পারতাম। আমি শেষ করতে পারিনি, দল জেতেনি। ফলে ইনিংসের মূল্য নেই।
এ নিয়ে সৌম্য বলেন, ‘ম্যাচ হারের পর দলের অনেক নেগেটিভ দিক বের হয়। অনেকে বলবে আমাদের বোলাররা ভালো করেনি, আমরা একজন অতিরিক্ত বোলার নিয়ে খেলেছি, আমাদের আরো একজন ব্যাটসম্যান নেয়া উচিত ছিল। তবে অধিনায়ক ও ম্যানেজমেন্ট দলের যেটা ভালো তাই করেছে।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment