rongginnbd
Friday, October 27, 2017
প্রথম টি-টোয়েন্টিতে লঙ্কানদের হারালো পাকিস্তান
রঙিন ডেস্ক :
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জিতলেও পাঁচম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় শ্রীলঙ্কা। আর সেই জয়ের ধারা বজায় থাকলো পাকিস্তানের। লাহোরের ম্যাচে চোখ রেখে লঙ্কানদের সাজানো দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জেয় পেয়েছে পাকিস্তান। হাসান আলীর বোলিং ও ব্যাটিংয়ে শোয়েব মালিকের নৈপুণ্যে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান।
পাকিস্তানিদের বোলিং তোপে পড়ে ১৮.৩ ওভারে ১০২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ১৭.২ ওভারে ৩ উইকেটে ১০৩ রান করে পাকিস্তান। এই জয়ে ১-০ তে এগিয়ে থাকলো তারা।
তিন ম্যাচের এই সিরিজে প্রথমে টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। ইনিংসের তৃতীয় বলে ওপেনার দিলশান মুনায়িরাকে বোল্ড করেন ইমাদ ওয়াসিম। পাকিস্তানি বোলারদের উৎসব চলেছে পরেও। উদ্বোধনী জুটি ভাঙার পর দ্বিতীয় উইকেটে সাদীরা সামারাবিক্রমা ও দানুশকা গুনাথিলাকার ২৮ রানের জু্টিই ছিল সর্বোচ্চ।
সামারাবিক্রমা ও সেকুজে প্রসন্নর ব্যাটে আসে সর্বোচ্চ ২৩ রান করে।
শ্রীলঙ্কার সবচেয়ে বেশি ক্ষতি করেছেন হাসান। ৩.৩ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন উসমান খান ও মোহাম্মদ হাফিজ।
মাত্র ১০৩ রানের লক্ষ্যে নেমে শুরুতে ছোটখাটো ধাক্কা খায় পাকিস্তান। ১৮ রানে তারা হারায় ২ উইকেট। কিন্তু সেটা সামলে ওঠে তারা মালিক ও আহমেদ শেহজাদের ৪৬ রানের জুটিতে। শেহজাদ ২২ রানে ফিরলে হাফিজের সঙ্গে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয় এনে দেন মালিক। ৩১ বলে ৪টি চারে ৪২ রানে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। হাফিজ ছিলেন ২৫ রানে অপরাজিত।
শ্রীলঙ্কার ভিকুম সঞ্জয়া সর্বোচ্চ দুটি উইকেট নেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment