rongginnbd
Sunday, October 29, 2017
নিলেন গুডেনের ১০ বলে ৮ উইকেট
রঙিন ডেস্ক :
অস্ট্রেলিয়ার তৃতীয় গ্রেডের ক্রিকেটার নিক গুডেন ১০ বলে ৮ উইকেট নেয়ার কীর্তি গড়লেন। পরপর ৫ বলে ৫ উইকেট নেন গুডেন। নিজের এই কীর্তিকে ‘ট্রিপল হ্যাট্রিক’ বলে আখ্যায়িত করেন নিক গুডেন।
ফক্স স্পোর্টসের খবরে জানা যায়, অস্ট্রেলিয়ান স্থানীয় ক্লাব ইয়োলোয়ার্ন নর্থে খেলেন নিক গুডেন।
৫ বলে ৫ উইকেট তুলে নিয়েই গুডেন থেমে যাননি। ১০ বলে ৮ উইকেট নিয়েছেন তিনি। ডানহাতি এই মিডিয়াম পেসার ৮ উইকেটের ৬টিই নিয়েছেন ব্যাটসম্যানকে বোল্ড করে। বাকি ২টি এলবিডব্লু। আর প্রথম দুইটি বল ছিল ওয়াইড।
গ্রাউন্ডসম্যানের প্রশংসা করে গুডেন বলেন, ‘আমি বোলিং করার জন্য সবুজ একটি উইকেট পেয়েছিলাম। ঠিক জায়গায় বল ফেলেই আমি সাফল্য পেয়েছি।’
তিনি বলেন, ‘এটার জন্য বিশেষ কিছু করতে হয়নি আমাকে, পেস বলতো নয়ই।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment