rongginnbd
Monday, October 30, 2017
সামনের মাসেই শুভর ‘ভালো থেকো’
রঙিন ডেস্ক :
ডিসেম্বরের ২২ তারিখ মুক্তি পাচ্ছে আরেফিন শুভর নতুন সিনেমা ‘ভালো থেকো’। সিনেমার প্রথম পোস্টার প্রকাশের পাশাপাশি মুক্তির দিনক্ষণ জানানো হয় ফেসবুকের অফিশিয়াল পেজে। এতে শুভর বিপরীতে আছেন তানহা তাসনিয়া।
চলতি মাসে মুক্তি প্রাপ্ত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’এ অনবদ্য অভিনয় করে দারুণ প্রসংশিত হয়েছেন শুভ। চতুর্থ সপ্তাহে এসেও এখনো সিনেমাটি চলছে দেশের একাধিক হলে। পাশাপাশি প্রদর্শিত হচ্ছে উত্তর আমেরিকায়। আর এই সময়ে এসে নতুন সিনেমার খবর শুনে বেশ খুশিই হয়েছেন এই অভিনেতা।
পাশাপাশি গল্প প্রসঙ্গে শুভ বলেন, ‘জীবনের পথচলায় আমাদের অনেক মানুষের সাথে চলতে হয়। সবার সাথেই যে সম্পর্ক ভালো থাকে— তা না। এরপরও দিন শেষে আমরা খুব কমই বলতে পারি ‘ভালো থেকো’। এটা আসলে ছোট ছোট মানবিকতার গল্প।’
জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটির চিত্রনাট্য লিখেছেন দিল মোহাম্মদ দিল। ‘ভালো থেকো’য় তানহার নাম নীলা ও শুভ’র নাম জয়। ২০১৬ সালের অক্টোবরে মহরতের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়। ‘ভালো থেকো’তে আরো আছেন রোজ, তানিন সুবহা ও মিশা সওদাগর।
এর আগে শোনা গিয়েছিল চলতি বছরের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে ‘ভালো থেকো’। ঈদুল ফিতরেও একই আওয়াজ শোনা যায়। সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন জাহিদ হাসান অভি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment