rongginnbd
Wednesday, November 1, 2017
ফ্রিজে রাখা মাছে স্বাদ ফেরাতে
রঙিন ডেস্ক :
আমরা যারা কর্মজীবী, বিশেষ করে যাদের পরিবারে স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করে তাদের দেখা যায় মাসের বাজার এক সাথে করে ফ্রিজে রেখে দেন। মাছ, মাংসের বেলায়ও তাই, মাংস যেমন তেমন, মাছ বেশিদিন ফ্রিজে রাখলে স্বাদ গন্ধ সব নষ্ট হয়ে যায়। কিন্তু তাই বলে তো আর কেনা মাছ ফেলে দেয়া যায় না। আর তাই বলে কি তাজা মাছের স্বাদ পাবো না? কোনো চিন্তা নেই আপনার ফ্রিজে রাখা মাছে তাজাভাব ফিরিয়ে আনতে জেনে নিন কিছু টিপস।
ব্যবহার করতে পারেন দুধ:
প্রথমে ফ্রিজ থেকে মাছ বের করে ঠাণ্ডা ছাড়িয়ে নিন। এরপর মাছের পিসগুলো একটি বড় বাটিতে দুধ মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখুন প্রায় ৩০ মিনিট। তারপর স্বাভাবিক ভাবে ধুয়ে রান্না করুন। দেখবেন মাছের তাজা স্বাদ ফিরে এসেছে এবং আঁশটে গন্ধও নেই একেবারে।
টক দই:
প্রথমে ফ্রিজ থেকে মাছ বের করে ঠাণ্ডা ছাড়িয়ে নিন। এরপর মাছের পিসগুলো একটি বড় বাটিতে টক দই মাখিয়ে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। তারপর স্বাভাবিক ভাবে ধুয়ে রান্না করুন। দেখবেন মাছের তাজা স্বাদ ফিরে এসেছে এবং আঁশটে গন্ধও নেই একেবারে।
এছাড়া রান্নায় ফ্রিজের মাছ রান্নার সময় ব্যাবহার করতে পারেন লেবুর খোসা, ধনিয়া পাতা, পুদিনা পাতা ইত্যাদি। তাহুলে রান্নার পর দেখবেন আপনি টেরও পাবেন না যে আপনি ফ্রিজে রাখা বাসি মাছ খাচ্ছেন।তথ্য ও ছবি : বিএস
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment