রঙিন ডেস্ক : দু:স্বপ্নের দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে দেশে ফেরার পরই জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। রাবেয়া নাঈমকে বিয়ে করে এই নতুন ইনিংস শুরু করলেন তিনি। বিয়ের আগ পর্যন্ত পুরো বিষয়টি কিছু নিকটাত্মীয় ও বন্ধুদের মাঝে সীমাবদ্ধ ছিল। সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরপর শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফর। তাই দুই দিনের বেশি বিশ্রাম পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররা। এর মধ্যেই বিয়ের কাজটা সেরে নিলেন তরুণ বোলার তাসকিন। পাত্রী সৈয়দ রাবেয়া নাঈমা।




No comments:
Post a Comment