rongginnbd
Wednesday, November 1, 2017
বার্সেলোনাকে আটকে দিলো অলিম্পিয়াকোস
রঙিন ডেস্ক :
বার্সেলোনাকে কোনো গোল করতে দেয়নি অলিম্পিয়াকোস। এই গোলশূন্য ড্র’তে বার্সেলোনাকে আটকে দিয়ে যেন আনন্দের শেষ নেই অলিম্পিয়াকোসের। কারণ প্রতিপক্ষ যখন শক্তিশালি বার্সা তখন তো আনন্দ হবেই। চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে আগের তিন ম্যাচে বার্সা প্রতিপক্ষদের জালে বল জড়িয়েছে ৭বার, এই অলিম্পিয়াকোসকেই হারিয়েছিল ৩-১ গোলে হারিয়েছিলো বার্সেলোনা। এবার সেই উড়তে থাকা কাতালান ক্লাবটিকে তারা আটকে দিলো গোলশূন্য ড্রতে।
এদিন অবশ্য ভাগ্যও সঙ্গে ছিল না বার্সেলোনার। কারণ বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও কোন গোল করতে পারেনি মেসিরা। লুইস সুয়ারেস নষ্ট করেছেন সহজ সুযোগ, মেসি তো ফাঁকায় বল পেয়েও মেরেছেন বাইরে! প্রতিপক্ষ অলিম্পিয়াকোসের খেলোয়াড়দেরও কৃতিত্ব রয়েছে। রক্ষণাত্মক ফুটবলে তারা গোলই করতে দেয়নি বার্সেলোনাকে।
স্বাগতিক গোলরক্ষক সিলভিও প্রোতোর কথা আলাদাভাবে বলতেই হবে। অন্তত তিনটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন তিনি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment