Saturday, November 11, 2017

লুডু খেলায় মত্ত শাহরুখ-আনুশকা

রঙিন ডেস্ক : যদি প্রশ্ন করা হয়, অবসর সময়ে আপনি কী করেন? একাধিক উত্তর আসবে। কিন্তু যদি প্রশ্ন করা হয়, অবসর সময়ে বলিউড কিং শাহরুখ খান কী করেন? তাহলে উত্তর আসবে একটাই। মোবাইলে গেম খেলা। আগে থেকেই নানা ধরনের মোবাইল গেমে আসক্ত বলিউড বাদশাহ। তবে বর্তমানে অন্য এক খেলা নিয়ে মজেছেন তিনি। তা হলো লুডু। আর এই লুডু খেলায় তার সঙ্গী হয়েছেন ‘রব নে বানাদি জোড়ি’খ্যাত তারকা আনুশকা শর্মা।
তাদের দুজনের এই কার্যকলাপে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আনন্দ এল রায়ের শুটিং ইউনিটের সবাই লুডু খেলায় মত্ত। এমনকি ছবির পরিচালক আনন্দ এল রায়ও তাদের সঙ্গে খেলতে বসেছেন দু-একবার। যদিও এটা তাদের সময় কাটানোর একটা মাধ্যম, তবে শাহরুখ বা আনুশকার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। লুডুতে জয়ের ব্যাপারে কেউই পরস্পরকে ছেড়ে দেওয়ার পাত্র নন!


No comments:

Post a Comment