rongginnbd
Wednesday, November 22, 2017
শেষ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল ‘সুলতান সুলেমান’
রঙিন ডেস্ক :
আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে দিপ্ত টিভির জনপ্রিয় বিদেশি সিরিয়াল ‘সুলতান সুলেমান।’ শেষ পর্বে দেখানো হবে তার মৃত্যু। সিরিয়ালটিতে দেখানো হয়েছে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্র, গুপ্তহত্যা, এবং দাসপ্রথার অন্তরালে কাহিনী।
শেষ পর্বে সুলতানকে দেখা যাবে যুদ্ধের ময়দানে। সৈন্যদের উদ্দেশে দীর্ঘ বক্তৃতার সময়ে অসুস্থ হয়ে পড়বেন তিনি। সেখানেই মৃত্যু হবে তার। মৃত্যুর আগে তিনি স্মরণ করবেন দীর্ঘদিনের বন্ধু ও প্রধান সেনাপতি ইব্রাহিম পাশাকে।
আগামীকাল বৃহস্পতিবার শেষ পর্ব হলেও দর্শকদের চাহিদার পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর থেকে আবারো শেষ মৌসুমটি পুনঃপ্রচার হবে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে নতুন ধারাবাহিক ‘সুলতান সুলেমান: কসেম।’
প্রায় সাতশ বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দী। যেখানে ক্ষমতার টানাপড়েনে অটোম্যান সাম্রাজ্যের বিভিন্ন ঘটনার অন্তরালের কাহিনী নিয়েই তা নির্মান করা হয়েছে।
এর আগে আরেকটি অধ্যায়ের সমাপ্তি ঘটছে। ধারাবাহিকের অন্যতম চরিত্র সাধারণ দাসী থেকে সুলতান সুলেমানের স্ত্রী হয়ে ওঠা ‘হুররাম সুলতান‘ ও মারা যান।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment