rongginnbd
Thursday, November 23, 2017
ভালবাসা দিবসে ফাহমিদা-বাপ্পার ‘ভালোবাসি ভালোবাসি’
রঙিন ডেস্ক : ভালবাসা দিবসকে সামনে রেখে সাত বছর আবারো এক সাথে গাইলেন ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার।এই দুই সঙ্গীতশিল্পী একসঙ্গে নতুন গানের কাজ শুরু করেছেন।‘ভালোবাসি ভালোবাসি শিরোনাম’ গানটি ২০১৮ সালের ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইনে মুক্তি দেওয়ার জন্য তৈরি হচ্ছে।
ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার গত ৪ বছর একইসাথে দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চ মাতালেও একসঙ্গে কোনো গান গাননি। ১১টি গানের সমন্বয়ে ফাহমিদা-বাপ্পার প্রথম দ্বৈত অ্যালবাম ‘এক মুঠো গান’ বের হয় ২০০৬ সালে। অ্যালবামটি ব্যাপক দর্শকনন্দিত হওয়ার পর ‘এক মুঠো গান ২’ নামের নতুন আরেকটি অ্যালবাম নিয়ে ২০১০ সালে আবারও একসঙ্গে হাজির হন তারা।
সেই অ্যালবামেরও প্রায় প্রতিটি গান দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। কিন্তু এরপর এক লম্বা বিরতি। একসাথে অনেক অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেলেও গত ৭ বছরে এই জুটির কাছ থেকে পাওয়া যায়নি নতুন কোনো গান। ৭ বছর পর নতুন গান গাওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত দু’জনই। এই গানটি নাকি দর্শকদের জন্য ভালোবাসা দিবসের উপহার!
গানটি নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘অনেকবছর পর বাপ্পা মজুমদারের সাথে কাজ করছি। গানটি সময় নিয়েই করা হচ্ছে। গানের পাশাপাশি মিউজিক ভিডিওতে থাকছে ভিন্নতা। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গানটি অনলাইনে মুক্তি দেওয়া হবে। আশা করছি দর্শকরা ভালো একটি গান উপহার পাবেন।’
অন্যদিকে, বাপ্পা মজুমদার আশা করছেন, আগের সব গানগুলোর মতো তাদের নতুন গানটিও শ্রোতাদের ভালোবাসা পাবে আসছে ভালোবাসা দিবসে। গানটি প্রকাশ হলেই তাদের ভক্তদের অপেক্ষার পালা শেষ হবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment