rongginnbd
Sunday, November 19, 2017
শুটিংয়ে দুর্ঘটনার কবলে রুক্মিনী
রঙিন ডেস্ক :
সম্প্রতি উত্তরবঙ্গের ডুয়াসের সুলতানে খোলায় ‘কবির’ সিনেমার শুটিং শুরু করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও তার স্বঘোষিত প্রেমিকা রুক্মিনী মৈত্র। তবে শুটিংয়ে ঘটে গেলো এক দুর্ঘটনা। যেই দুর্ঘটনায় গুরত্বর আহত হয়েছেন রুক্মিনী।
গতকাল শনিবার শুটিংয়ের এক পর্যায়ে এমন ঘটনার সম্মুখিন হোন এ অভিনেত্রী। সাথে সাথেই শুটিং অফ করে তাকে শিলিগুড়ির স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়।
এই ঘটনা সামনে আসতেই হইচই পড়ে যায় টালিউডে৷ সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় খোঁজখবর৷ কেমন আছেন ওই অভিনেত্রী, তা জানতেই উত্তরবঙ্গে ফোন করতে শুরু করেন টালিউডের কলাকুশলীরা৷ কলকাতা থেকে চিকিৎসার সাহায্য প্রয়োজন কি না, সে বিষয়েও খোঁজখবর নেয়া হয়৷
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কলকাতা থেকে যোগাযোগ করা হয়৷ এ বিষয়ে অবশ্য অভিনেতা তথা সাংসদ দেবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, বান্ধবীর দুর্ঘটনার খবর পেয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ রবিবার রুক্মিনীকে কলকাতায় নিয়ে আসা হবে৷ তারপর কলকাতাতেই তার হাঁটুর অস্ত্রোপচার হবে৷
‘কবির’ সিনেমাটি প্রযোজনা করছেন দেব।শুধু তাই নয় সিনেমাতে নায়কের ভূমিকাতেও তিনি থাকছেন। আর তার বিপরতে অভিনয় করছেন রুক্মিনী।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment