rongginnbd
Sunday, November 19, 2017
মারা গেছেন টালি অভিনেত্রী রীতা কয়রাল
রঙিন ডেস্ক
: প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল। রবিবার সকাল আটটা নাগাদ কলকাতায় নিজের বাড়িতে তার লিভার বাস্ট হয়ে মৃত্যু হয়েছে বলে খবর। আর্টিস্ট ফোরামের তরফে জানা গেছে, এ দিন সকালে বাড়িতে অসুস্থ হয়ে পড়ায় তাকে টাটা মেডিক্যাল সেন্টার অ্যান্ড ক্যানসার হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিনেত্রীর মেয়ে ফোন করে মায়ের মৃত্যু সংবাদ টালিগঞ্জ পাড়ায় জানিয়েছেন।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই লিভারের ক্যানসারে ভুগছিলেন রীতা। তার চিকিৎসাও চলছিল। সাতদিন আগে তিনি শেষ শুটিং করেন। তারপরই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। পরে সুস্থ হয়ে বাড়িতেও চলে আসেন। রবিবার শারীরিক অবস্থার ফের অবনতি হয় তার।
দৃঢ় চরিত্রের রীতা তার শারীরিক কষ্ট সামলেও অভিনয় চালিয়ে গেছেন বলে জানিয়েছেন তার সহ অভিনেতা-অভিনেত্রীরা। টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন। বহু চলচ্চিত্রও তার অভিনয়ে সমৃদ্ধ হয়েছে। রীতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।
সুত্র: আনন্দবাজার পত্রিকা
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment