রঙিন ডেস্ক : এ মুহূর্তে মাতৃত্ব পুরোপুরি উপভোগ করছেন
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। হাত রয়েছে কামব্যাক ফিল্মও। আগামী ছবি ‘বীরে
দি ওয়েডিং’ নিয়ে এখন তুমুল ব্যস্ত নায়িকা। তবে এত ব্যস্ততার মধ্যেই
‘বেবো’কে পাওয়া গেল নতুন ফটোশুটে।
ছবির প্রচারের কাজে কখনো মুম্বাই, কখনো দিল্লি ছুটতে হচ্ছে তাকে। সম্প্রতি
ছবির প্রচারের জন্য ঘুরে এলেন থাইল্যান্ডের ফুকেট থেকেও। বড় পর্দায় ফেরার
আগে এই ফটোশুট নিয়ে আবারো আলোচনায় নায়িকা। স্বাভাবিকভাবেই কারিনার এই
ফটোশুট নজর কেড়েছে ভক্তদের।
সম্পূর্ণ ব্ল্যাক আউটফিটে কারিনার এই
ফটোশুটটি হয়েছে আশি স্টুডিওতে। ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার
করেছেন আরেক বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বোন রিয়া কাপুর।



No comments:
Post a Comment