রঙিন ডেস্ক : প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ এই তিনটি শব্দ
যেনো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সাথে। বিয়ের
কথা না হয় বাদই দিলাম।প্রেমের সম্পর্ক নিয়ে বরাবরই আলোচনায় থেকেছেন এই বলি
ডিভা। একাধিক বার তার সম্পর্ক ভেঙেছে। সম্প্রতি দশম বয়ফেন্ডের সঙ্গেও
বিচ্ছেদ হয়েছে তার।
ঋত্বিক ভাসিন: মুম্বাইয়ের বেশ কয়েকটি নাইট ক্লাবের মালিক
ঋত্বিক ভাসিনের সঙ্গে দু’বছরের সম্পর্ক ছিল প্রাক্তন বিশ্বসুন্দরীর৷
সম্প্রতি সেই সম্পর্কে ইতি পড়েছে। এই নিয়ে দশম বার প্রেম ভাঙল সুস্মিতার।
বিক্রম ভাট: ‘দস্তক’ সিনেমার শুটিংয়ের সময় সুস্মিতার
প্রেমে পড়েন চিত্র পরিচালক বিক্রম ভাট। সুস্মিতাকে ভালবেসে নাকি ‘পথ
হারিয়েছিলেন’ তিনি, সম্প্রতি এমনটাই স্বীকার করেছেন বিক্রম। সুস্মিতার
সঙ্গে সম্পর্কের জেরেই ভেঙেছিল তার বিয়ে। পরিচালক জানিয়েছেন, বিশ্বসুন্দরীর
সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যার ইচ্ছাও নাকি জেগেছিল তার মনে।
রণদীপ হুডা: অভিনেতা রণদীপ হুডার সঙ্গেও সম্পর্কে
জড়িয়েছিল সুস্মিতা। শোনা যায়, তারা বহু দিন লিভ ইন সম্পর্কেও ছিলেন।
‘কর্মা’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই একে অপরের প্রেমে পড়েন। যদিও সেই
সম্পর্কও টেকেনি।
ওয়াসিম আক্রাম: সম্পর্ক
নিয়ে বরাবরই খুব খোলামেলা সুস্মিতা। বলি সেলেব থেকে শিল্পপতি, তার
বয়ফ্রেন্ডের তালিকাও খুব লম্বা। বি-টাউনে এক সময় কান পাতলেই শোনা যেত
পাকিস্তানি কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আক্রমের সঙ্গে সুস্মিতার
সম্পর্কের কথা। কিন্তু সেই সম্পর্কেও কেন ইতি পড়ে সে বিষয়ে মুখ খোলেননি
সুস্মিতা।
ইমতিয়াজ খত্রী: বছর বাইশের এই ব্যবসায়ীর সঙ্গে এক সময় ডেট
করতেন ৩৬ বছরের নায়িকা। পার্টিতে নিয়মিত এক সঙ্গে দেখাও যেত তাঁদের।
কিন্তু এই সম্পর্ককে নিছক বন্ধুত্ব হিসেবেই দেখাতে চেয়েছিলেন ইমতিয়াজ।
মানব মেনন: অ্যাড ছবি নির্মাতা মানব মেননের সঙ্গে সম্পর্ক
নিয়ে নাকি খুবই সিরিয়াস ছিলেন সুস্মিতা। এক বছর ডেটও করেছিলেন তারা।
বি-টাউনে জোর গুজব ছিল, তারা নাকি বিয়ে করতে চলেছেন। কিন্তু পরে সেই
সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সুস্মিতা।
সঞ্জয় নারঙ্গ: হোটেল ব্যবসায়ী সঞ্জয়ের সঙ্গেও সম্পর্ক নিয়ে নাম জড়ায় সুস্মিতার। তবে বিয়ের প্রসঙ্গ আসলে নাকি পিছিয়ে আসেন সুস্মিতা।
সাবির ভাটিয়া: হটমেল ডট কম-এর কর্ণধার সাবিরের সঙ্গেও
সুস্মিতার সম্পর্কের কথা শোনা যায়। শোনা যায়, সুস্মিতাকে ১০.৫ ক্যারেটের
হিরের আংটি নাকি উপহার দিয়েছিলেন সাবির।
বান্টি সচদেব: বান্টি সচদেবের সঙ্গে সম্পর্কে থাকাকালীন খুবই তিক্ত অভিজ্ঞতা হয় সুস্মিতার। শোনা যায়, সুস্মিতার পাশাপাশি একই সঙ্গে নাকি নেহা ধুপিয়া এবং দিয়া মির্জার সঙ্গেও সম্পর্কে ছিলেন বান্টি।










No comments:
Post a Comment