rongginnbd
Sunday, November 19, 2017
শ্লীলতাহানির হাত থেকে বাঁচলেন জেরিন খান
রঙিন ডেস্ক :
শুক্রবার মুক্তি পেয়েছে জেরিন খান অভিনীত ‘আকাসার ২’ সিনেমাটি। এরমধ্যে চলছে সিনেমার প্রচারণার কাজ। কিন্তু প্রচারণা করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন হতে হয়েছে ‘ হেট স্টোরি’ খ্যাত অভিনেত্রীর।
সম্প্রতি সিনেমাটির প্রচারণার উদ্দেশ্যে দিল্লি গিয়েছিলেন জেরিন। আর সেখানেই অল্পের জন্য শ্লীলতাহানির ঘটনা থেকে বেঁচে যান জেরিন। এ নিয়ে ‘আকসার ২’ নির্মাতাদের ওপর ভীষণ চটেছেন এ অভিনেত্রী।
ঘটনার বর্ণনা দিয়ে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে জানান, সিনেমার প্রচারের উদ্দেশ্যে জেরিনের দিল্লি সফর খুব ভালোভাবেই চলছিল। এই ঘটনাটি ঘটে একেবারে শেষ দিকে। নির্মাতাদের সঙ্গে প্রতিশ্রুতির অংশ হিসেবে একটি অনুষ্ঠানে ১৫ মিনিটের জন্য ভক্তদের সঙ্গে দেখা করার কথা ছিল তার। অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় বাধে বিপত্তি। আয়োজকদের পক্ষ থেকে কোনো নিরাপত্তাকর্মী না থাকায় ৪০ থেকে ৫০ জন ঘিরে ধরেন এ অভিনেত্রীকে। তারা জেরিনের শরীর ঘেঁষে সেলফি তোলার আবদার করে। জোর করে তারা সেলফির উদ্দেশ্যে ফোন মুখের সামনে তুলে ধরে। পরিস্থিতি সম্পূর্ণ নাগালের বাইরে চলে যায়। এমনকি সে সময় সিনেমার টিমের কোনো পুরুষ সদস্য তার সাহায্যে এগিয়ে আসেননি। কোনো রকমে পরিস্থিতি সামাল দেন এ অভিনেত্রী।
বিষয়টি নিয়ে জেরিন বলেন, ‘আমি আয়োজকদের এ ধরনের আচরণে খুবই বিরক্ত হয়েছি এবং তাদের সঙ্গে আমার সকল প্রতিশ্রুতি শেষ করে রাতের ফ্লাইটেই মুম্বাই ফিরে এসেছি।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment