Sunday, November 19, 2017

গাইনীক্লোজিস্ট থেকে বিশ্ব সুন্দরী মানসী

এ নিয়ে ১৭ বছর পর আবারো বিশ্বসুন্দরীর মুকুট গেলো ভারতে। সর্বশেষ ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন প্রিয়াংকা চোপড়া। সব মিলিয়ে ঐশ্বরিয়া রাই, ডায়ানা হেডেনসহ ভারতীয় সুন্দরীরা ছয়বার মুকুটটি মাথায় তুলতে পেরেছেন।
 মানসীর জন্ম ১৯৯৭ সালের ১৪ মে। ভারতের হরিয়ানা রাজ্যের মেয়ে তিনি। তার উচ্চতা ৫ফিট ৭ ইঞ্চ।তার বাবা ডক্টর মিত্র বসু চিল্লার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একজন বিজ্ঞানী। মা নীলাম চিল্লার ইনস্টিটিউট অব হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যালাইড সায়েন্স-এর সহযোগী অধ্যাপক ও নিউরোকেমিস্ট্রি বিভাগের প্রধান। মানশির আরো দুজন ভাই-বোন রয়েছে। এর মধ্যে একজন এলএলএম পড়ছেন।
দিল্লির সেইন্ট থমাস স্কুল ও মিরান্ডা হাউসের শিক্ষার্থী ছিলেন মানসী। বর্তমানে ভগত ফুল সিং গভঃ মেডিক্যাল কলেজে উচ্চ শিক্ষা গ্রহণ করছেন। তিনি গাইনি অনকোলজি বিষয়ে পড়ছেন। তিনি মেডিক্যালের ছাত্রী। মেডিসিন ও সার্জারি বিষয়ে ব্যাচেলর’স ডিগ্রী নিচ্ছেন। কার্ডিয়াক সার্জন হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তিনি। প্রত্যন্ত অঞ্চলে অলাভজনক হাসপাতাল গড়ার ইচ্ছা আছে তার।




No comments:

Post a Comment