rongginnbd
Sunday, November 19, 2017
ইউএসএইড’র শুভেচ্ছাদূত মাহমুদউল্লাহ : কাল চুক্তি
রঙিন ডেস্ক : আগামী একবছরের জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) শুভেচ্ছাদূত হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
আগামিকাল সোমবার সকালে রাজধানীর লং বিচ হোটেলে ইউএসএইডের শুভেচ্ছাদূত হিসেবে সংস্থাটির সঙ্গে ১ বছরের জন্য চুক্তি করবেন মাহমুদউল্লাহ। ইউএসএডের পক্ষে চুক্তি সই করবেন সংস্থাটির বাংলাদেশের মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি।
মাহমুদুল্লাহ প্রথম বাংলাদেশি ক্রীড়াবিদ হিসেবে এই গৌরব অর্জন করতে যাচ্ছেন। সামাজিক উন্নয়নে সংস্থাটির বিভিন্ন কর্মসূচির প্রচারণার কাজে অংশ নেবেন বিপিএলে খুলনা টাইটান্সের এই অধিনায়ক।
সবার জন্য টেকসই শিক্ষা, সুস্বাস্থ্য, পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবেন মাহমুদউল্লাহ। সমাজের সার্বিক কর্মকাণ্ডে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করবেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় করবেন মাহমুদউল্লাহ ও মার্কিন দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment