Sunday, November 19, 2017

ভেনাস উইলিয়ামসের বাসায় চুরি!

মার্কিন এই টেনিস তারকার বাড়ি ফ্লোরিডার পাম বিচ গার্ডেনসে। তার এই বাসা থেকে ৪ লাখ ডলার বা ৩ কোটি ২০ লাখ টাকার মালামাল চুরি হয়েছ।
বৃহস্পতিবার প্রকাশিত পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে চুরিটি সংঘটিত হয়েছে। এ সময় ফ্লাশিং মিডোয় ইউএস ওপেনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ৭ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ভেনাস। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে ১০ হাজার স্কয়ার ফুট আয়তনের বাসায় এত বড় চুরি সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পাম বিচ পুলিশ।



No comments:

Post a Comment