rongginnbd
Sunday, November 19, 2017
একাই করলেন ১৫১ বলে ৫৭ ছক্কায় ৪৯০ রান!
রঙিন ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরিকেই অনেক বড় কীর্তি বলে ভাবা হয়।আর ওয়ানডেতে কোনো ক্রিকেটার একাই ১৫১ বলে ৫৭ ছক্কায় ৪৯০ রান করেন তাকে কী বলা যায়? দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ক্লাব পর্যায়ের ক্রিকেটে একজন খেলোয়াড় সেই রেকর্ড করেছেন।দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ক্রিকেটার শেন ড্যাডসওয়েল শনিবার ১৫১ বলে ৫৭ ছক্কায় খেলেন ৪৯০ রানের অতিমানবীয় এক ইনিংস।
প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে সর্বোচ্চ ২৬৮ রানের ইনিংস খেলার রেকর্ড ছিল আলি ব্রাউনের। চলতি বছর দিল্লির মোহিত খেলেছিলেন ৩৩০ রানের এক ইনিংস। অন্যদিকে ওয়ানডেতে সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস খেলার বিশ্বরেকর্ড ভারতীয় ওপেনার রোহিত শর্মার দখলে। তবে এদিন ড্যাডসওয়েল ক্লাব ক্রিকেটে একাই খেললেন ৫০০ ছুঁইছুঁই এক অবিশ্বাস্য ইনিংস।
নিজের ২০ তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকায় ক্লাব ক্রিকেটের ম্যাচে শনিবার মুখোমুখি হয় নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি পুকে ও পোচ ড্রপ একাদশ। সেই ম্যাচে নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটির হয়ে বিস্ময় লাগানো ইনিংস উপহার দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ড্যাডসওয়েল।
৫০ ওভারের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে তিন উইকেট হারিয়ে ৬৭৭ রানের পাহাড় গড়ে নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি। ১৫১ বলে ৫৭টি ছক্কা এবং ২৭টি চারের সাহায্যে ৪৯০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন ড্যাডসওয়েল। রানের পাহাড় গড়তে তাকে যোগ্য সঙ্গ দেন রুয়ান হ্যাসব্রুকও। তিনি ৫৪ বলে ১২টি চার ও ৬টি ছক্কায় করেন ১০৪ রান।
সবমিলিয়ে নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটির ইনিংসে ৬৩টি ছক্কা এবং ৪৮টি চারের মার ছিল। জবাবে ব্যাটিংয়ে নেমে পোচ ড্রপ একাদশ ৯ উইকেট হারিয়ে সাকল্যে ২৯০ রান করতে সক্ষম হয়। ফলে ৩৮৭ রানের বড় ব্যবধানে জয় পায় নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment