rongginnbd
Sunday, November 19, 2017
রাশিফল: জেনে নিন কেমন যাবে দিনটি
ধনু (23 Nov – 21 Dec)
ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমা কিছু থাকলে তার ফল আপনার বিপক্ষে চলে যেতে পারে।
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
মকর (22 Dec – 20 Jan)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। বড় ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। তাদের কোনো পরামর্শে উপকৃত হতে পারেন।
কুম্ভ (22 Jan – 18 Feb)
সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন।
সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।
মীন (19 Feb – 20 Mar)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করে তোলার চেষ্টা করুন। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
মেষ (21Mar – 20 Apr)
অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। রিপুকে সংযত রাখুন। কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ নয়। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে।
বৃষ (21 Apr – 20 May)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। পারস্পরিক-সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। অন্যের প্রতি সদাচরণ করুন। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে।
মিথুন (22 May – 21 Jun)
শরীর ভালো নাও থাকতে পারে। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
কর্কট (22 Jun – 22 Jul)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
সিংহ (23 Jul – 23 Aug)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।
কন্যা (24 Aug – 23 Sep)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করতে পারেন।
তুলা (24 Sep – 23 Oct)
বেহাত হওয়া সম্পদের দখল ফিরে পেতে পারেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। চক্ষু বা মাথাব্যথায় ভোগার আশঙ্কা আছে। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হোন।
বৃশ্চিক (24 Oct – 22 Nov)শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। দাম্পত্য ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment