Wednesday, November 22, 2017

সংসার ভাঙছে কিরণ-রিঙ্কুর

মনে পড়ছে কে এই কিরণ কর্মকার? ‘কাহানি ঘার ঘার কি’র ওমকে মনে আছে তো? এই সেই কিরণ, যিনি রিলে পার্বতীর সঙ্গে জুটি বেঁধে টেলিভিশন চ্যানেলের টিআরপি’কে ক্রমশ ঊর্ধ্বমুখী করেছিলেন এক সময়। ‘কাহানি ঘার ঘার কি’তে ভালভাবে সংসার সামলেও এবার ‘রিয়েল’ সংসার ভাঙতে চলেছে কিরণ এর। সম্প্রতি এমনই গুঞ্জন শোনা যাচ্ছে, আনাচে কানাচে।
বম্বে টাইমস এর খবর অনুযায়ী, গত এক বছর ধরে আলাদা থাকছে কিরণ, রিঙ্কু। আর কিছুদিনের মধ্যেই তারা বিচ্ছেদের জন্য আবেদন জানাবেন। বিয়ের ১৫ বছর পর কিরণ-রিঙ্কুর সংসার কেন ভাঙছে, তা নিয়ে জল্পনা ছড়িয়েছে।


No comments:

Post a Comment