rongginnbd
Wednesday, November 22, 2017
বিকিনিতে সমস্যা নেই সোনাক্ষীর
রঙিন ডেস্ক :
এ পর্যন্ত বেশ কয়েকটি সফল সিনেমায় অভিনয় করেছেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা। সবগুলো সিনেমাতে তাকে রক্ষণশীল চরিত্রে দেখা গেছে।কেনোনা সোনাক্ষীর শর্ত ছিলো তিনি সিনেমা চুম্বন ও বিকিনি দৃশ্যে অভিনয় করবেননা। তবে এবার জানা গেলো উল্টো কথা। অবশ্য সোনা নিজেই জানিয়েছেন এ কথা। তিনি জানালেন, বিকিনি দৃশ্যে অভিনয় করতে তার আর কোনো সমস্যা নেই।
সোনাক্ষী এখন পর্যন্ত তিনি যে ছবিগুলোতে অভিনয় করেছেন তার কোনটিতেই খুব বেশি খোলামেলা রুপে দেখা যায়নি তাকে। এমনকি বিকিনি পড়েও ক্যামেরাবন্দি হননি তিনি। যেখানে বলিউডের প্রায় সব নায়িকাই কোন না কোন ছবিতে বিকিনি পড়েছেন সেখানে সোনাক্ষির বিকিনি না পড়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনাও কম হয়নি। পরিচালকরা বেশ কয়েকবার চাইলেও সোনক্ষি ‘না’ করতে দ্বিধাবোধ করেননি। তবে এবার পর্দায় বিকিনি পড়তে রাজী হয়েছেন শত্রুঘন সিনহা কন্যা।
বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিলো আপনি কি বিকিনি পড়তে ভয় পান? সোনাক্ষি উত্তরে বলেন, ‘মিথ্যা বলবো না। এতদিন পেয়েছি। কারণ আমি আমার ফিগারকে উপযুক্ত মনে করিনি বিকিনির জন্য। তবে আগের সোনাক্ষি এখন আর নেই। সিদ্ধান্ত বদল করেছি আমি। এখন আমি আগের চাইতে অনেক বেশি ফিট শারীরিকভাবে। বিকিনির জন্য উপযুক্ত। যে কোন সময় দর্শক আমাকে বিকিনি পড়ে ক্যামেরাবন্দি হতে দেখবেন।’
সোনাক্ষীকে সর্বশেষ দেখা গেছে ‘ইত্তেফাক’ ছবিতে।এটিতে তার বিপরীতে ছিলেন সিদ্ধার্থ মালোহত্রা। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘সার্কাস’ সিনেমাটি। সিনেমাতে তার সাথে রোমান্স করবেন আদিত্য পাঞ্চোলী। এছাড়া সামনের বছর থেকেই শুরু করবেন ‘দাবাং থ্রি’ সিনেমার কাজ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment