rongginnbd
Wednesday, November 22, 2017
আবারো বিস্ফোরক জেরিন খান!
রঙিন ডেস্ক :
বলিউড নায়িকা জেরিন খান ইদানীং বেশ বিস্ফোরক মন্তব্য করছেন। কিছুদিন আগে তিনি শ্লীলতাহানির শিকার হয়েছিলেন বলে দাবি করেন। এবার আরো এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘আকসর ২’। কিন্তু ছবি মুক্তির পর থেকে একের পর এক বিষয় নিয়ে জেরিনের সঙ্গে সমস্যা লেগেই আছে প্রযোজক বরুণ বাজাজের মধ্যে। ‘আকসার ২’-এর প্রচারে গেলে উন্মত্ত জনতা ঘিরে ধরে জেরিনকে।
সেই ঘটনাকে ‘প্রায়-শ্লীলতাহানি’ বলে উল্লেখ করেন জেরিন। তার এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, সেই সময়ে নায়িকার পাশে কোনো নিরাপত্তারক্ষীই ছিলেন না। তবে প্রযোজকের পক্ষ থেকে এই দাবি পুরোপুরিই অস্বীকার করা হয়।
তার কথায়, জেরিনের ‘‘প্রায়-শ্লীলতাহানি’র ঘটনা সম্পূর্ণ অসত্য। সেদিন স্পনসরদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন জেরিন। তখন না খেয়ে মেজাজ দেখিয়ে চার জন দেহরক্ষী এবং ওর ম্যানেজারের সঙ্গে বেরিয়ে যান। যে স্পনসরের সঙ্গে বচসা তার গাড়িতেই গিয়ে বসেন জেরিন। তখন সেই স্পনসর ওই গাড়ির চাবি নিয়ে নেন। কিন্তু হোটেলে পৌঁছানোর জন্য জেরিনকে গাড়ির ব্যবস্থাও করে দেওয়া হয়। সেখান থেকে কিছু না জানিয়েই জেরিন মুম্বই চলে আসেন।’
এর পাল্টা জবাব দিয়েছেন জেরিন খানও। তিনি বলেছেন, ‘ছবির প্রতিটি ফ্রেমে আমাকে খোলামেলা পোশাক পরাতে চেয়েছিলেন ওরা। আমি তো এর বিরুদ্ধে প্রশ্ন তুলবই! অতিরিক্ত মশলা ছবিতে কেন যোগ করা হচ্ছিল? নিজেদের বানানো ছবিটি নিয়ে কি ওরা আত্মবিশ্বাসী ছিলেন না? সবসময়েই ওরা চাইতেন আমি বেশি এক্সপোজ করি। শুধু পোশাক নয়। জেরিনের দাবি, ছবিটির প্রতিটি দৃশ্যকে সেনসুয়াস থেকে অশ্লীল করে তোলা হচ্ছিল। ছবিতে অকারণেই চুম্বনের দৃশ্য রাখা হয়েছিল- এমনটাও জানান জেরিন। ’
প্রচারে গিয়ে শ্লীলতাহানি হওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমাকে কথাবার্তা বলার জন্য নিয়ে যাওয়া হলো। অথচ অন্যরা খেতে ও মদ্যপান করতে ব্যস্ত ছিলেন। সারা রাত ধরে খাবার খাও আর মদ্যপান করো- এভাবে কি একজন মহিলার সঙ্গে ব্যবহার করা উচিত?’
প্রযোজকদেরও আবার জেরিনের বিরুদ্ধে রয়েছে হাজারো অভিযোগ। তারা বলেন, এর আগে সাংবাদিক বৈঠক এবং স্পনসর ভিজিটসহ বিভিন্ন জায়গায় যাওয়ার প্রতিশ্রুতি ভাঙেন জেরিন। কোনো প্রচারেই তিনি পুরোপুরি থাকতেন না, যার জন্য আমাদের অনেক ক্ষতিপূরণ দিতে হয়েছে। উল্টোদিকে নায়িকা ঘটনা নিয়ে আদালত পর্যন্ত যাওয়ার কথাও বলেছেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment