rongginnbd
Wednesday, November 1, 2017
বিপিএল থেকে ছিটকে গেলেন ওয়াটসন
রঙিন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) প্রথমবারের মতো খেলার কথা ছিল অস্ট্রেলিয়ান জাতীয় দলের সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের। ঢাকা ডাইনামাইটসে নাম লেখালেও ইনজুরির কারণে ছিটকে যেতে হলো এ ক্রিকেটারকে।
কাফ মাসলে চোট পাওয়ায় ওয়াটসন দলে থাকছেন না বলে আজ বুধবার জানিয়েছেন ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন।
ওয়াটসনকে দলে পাচ্ছেন না এমনটা জানাতে গিয়ে দুঃখ প্রকাশ করে সুজন বলেন, ‘ব্যাড লাক। আমরা ওয়াটসনকে পাচ্ছি না। হঠাৎ কাফ মাসলে ইনজুরির শিকার এ অস্ট্রেলিয়ান। তাই তার দেখা মিলবে না।’
অভিজ্ঞ এই তারকা ক্রিকেটারের হঠাৎ করে দল থেকে ছিটকে যাওয়ার ফলে তার বদলি হিসেবে কাউকে নেওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘এখন আর নতুন করে বিকল্প খোঁজার সময়ও নেই। আমরা ওয়েষ্ট ইন্ডিয়ান কেইরান পোলর্ডকে দিয়ে ওয়াটসনের ঘাটতি পোষানোর চেষ্টা করবো।’
এর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন উইন্ডিজের ক্রিকেটার কিরণপোলার্ড। বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটকে ফেরি করে বেড়ানো এই ক্রিকেটার এখনো পর্যন্ত ৩৮৭টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন। তাঁর নামের পাশে ২৫১ উইকেটসহ রয়েছে ১৫১.১০ স্ট্রাইক রেটে ৭৫৭৮ রান।
উল্লেখ, ৪ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে পঞ্চম আসরের বিপিএল। সাতটি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে এবারের বিপিএলে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment