Friday, November 3, 2017

শীতে কাটান স্বাস্থ্য সচেতন হয়ে

শীতে সবচেয়ে সাধারণ সমস্যা হলো সর্দি লাগা । শীত এলেই এই সমস্যা প্রকট আকারে দেখা দেয়। অনেকেরই ধারনা ঠান্ডায় থাকলে, ঠান্ডা খাবার খেলে অথবা পানিতে ভিজলে সর্দি বেশি হয়। বিষয়টি এরকম নয়।
চিকিৎসকরা সর্দির জন্য ভাইরাসকেই দায়ী করে থাকেন। তারা মনে করেন, আমাদের দেহে রোগ প্রতিরোধের জন্য যেসব এনজাইম কাজ করে তারা স্বাভাবিক তাপমাত্রায় কার্যকর ভূমিকা পালন করে, কিন্তু তাপমাত্রা কমে গেলে ওই এনজাইমগুলোর কার্যকারিতা কিছুটা লোপ পায়। শীতের বাতাসে তাপমাত্রা এবং আর্দ্রতা দুটোই কমে যায় বলে দেহে রোগ প্রতিরোধের সার্মথ্য লোপ পায়। ফলে আমাদের শ্বাসনালির স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। এই সুযোগে ভাইরাসের আক্রমণ সহজ হয়। শীতে বাতাসে ধুলাবালির পরিমাণ বেড়ে যায়। শীতের আবহাওয়া বাতাসে ভাইরাস ছড়াতে সাহায্য করে। হাঁপানি অথবা শ্বাসকষ্ট রোগীদের শ্বাসনালি চিকন হয়ে যায় বলে রোগীর হাঁপানির টান অনেক বেড়ে যায়।
সর্তকতা
১. প্রয়োজনমতো গরম কাপড় পরিধান করা। কান ও গলা ঢেকে রাখা। প্রয়োজনে অতিরিক্ত কাপড় ব্যবহার করা।

No comments:

Post a Comment