Tuesday, November 7, 2017

ব্যস্ততা নেই ন্যান্সির

কিন্তু নতুন গান কেন করছেন না? ন্যান্সি বলেন, ‘নতুন গানের কাজ খুব কম হচ্ছে। গত বছরের তুলনায় অডিও ইন্ডাস্ট্রি বেশ ধীরগতিতে চলছে এখন। তাই আমিও ধীরগতিতে চলছি (হেসে)। এটা একটা কারণ। তাছাড়া এখন বেশিরভাগ শিল্পীই সিঙ্গেল করছেন। কিন্তু আমিতো আগেই বলেছি আমি সিঙ্গেল করবো না। কারণ ইপি অ্যালবাম পর্যন্ত ঠিক আছে। তিনটি গান নিয়ে অ্যালবাম করা যায়। কিন্তু সিঙ্গেল করায় বিশ্বাসী নই আমি। আমি শো করি খুবই কম। বলতে গেলে রেকর্ডিংই আমার আয়ের প্রধান উৎস। তাই একটি গান করে নিজের জায়গাটা নষ্ট করতে চাই না। তবে সব সময়তো গতি একই রকম থাকে না। এটাই স্বাভাবিক। অবশ্য আমি এই নিয়ে ভাবি না।’

No comments:

Post a Comment