Tuesday, November 7, 2017

কিমা কাঠি কাবাব

প্রয়োজনীয় উপকরণ:
গরুর মাংসের কিমা আধা কেজি, আদা বাটা, রসুন বাটা, কাবাব মশলা, গরম মশলা বাটা, লেবুর রস সবই ১ চা চামচ করে,
পেঁয়াজ কুচি ২ কাপ, কাঁচামরিচ ইচ্ছামত, তেল ১ কাপ, গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, দুধ ৪ টেবিল চামচ, পাউরুটি ২ টুকরো, বসেল লিফ ১ চা চামচ, লবণ স্বাদমত।

প্রস্তুত প্রণালী:
প্রথমে পুরো দুধটুকুই একটা কাপে ঢেলে নিন এবং এতে ভালভাবে পাউরুটি ভিজিয়ে নিন। এ
বার পাউরুটির মিশ্রণ কিমার সাথে মেখে নিন। অন্যান্য মশলা এবং রুটি মিশ্রিত কিমা একসাথে ভালভাবে মেখে ঘন্টাখানেক ঢেকে রেখে দিন।
এবার হাতের মুঠি ভরে কিমার দলা নিয়ে কাবাব বানিয়ে শিকে গেঁথে নিন। এবার কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে এতে কাবাবের শিকটি লাল লাল করে ভাজুন।
ব্যস হয়ে গেল মজাদার মাংসের কিমা কাবাব। লুচি, পরোটা কিংবা বিরিয়ানির সাথে গরম গরম পরিবেশন করুন।


No comments:

Post a Comment