rongginnbd
Thursday, November 23, 2017
‘পদ্মাবতী’ মুক্তি পাচ্ছে ডিসেম্বরে!
রঙিন ডেস্ক :
রাজপুত রানী পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজীর কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘পদ্মাবতী’ সিনেমা। কিন্তু ছবি মুক্তির বাধা পেরোতেই পারছেন না নির্মাতা সঞ্জয় লীলা বানশালি। রাজস্থানের কর্ণি সেনাদের প্রতিবাদ-হিংসার শিকার হওয়ায় একের পর এক তারিখ পিছিয়েই যাচ্ছেন তিনি। তবে পূর্ব নির্ধারিত তারিখেই ব্রিটেনে মুক্তি পেতে যাচ্ছে ‘পদ্মাবতী’।
সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবতী’ ছবিটিকে আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছে ব্রিটেনের বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। ব্রিটেনে বহুল আলোচিত এই ছবিটি পূর্বনির্ধারিত ১ ডিসেম্বর তারিখেই মুক্তি পাচ্ছে।
ছবিটিতে রানী পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। তার স্বামী রাওয়াল রতনের চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর। আলাউদ্দিন খিলজীর চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে।
ছবিটি ব্রিটেনে মুক্তি পেলেও ভারতে মুক্তি পাচ্ছে না। ছবিতে রানী পদ্মাবতী ও খিলজীর প্রেম দেখানো হয়েছে বলে অভিযোগ রাজপুতদের। বানশালির এ ছবিতে ভারতের জাতীয়তাবোধ ও সংস্কৃতিকেও আঘাত করার দাবি করেছেন দেশটির রাজনীতিবিদরা।
এক সূত্রের খবর মানলে আগামী বছরের গোড়াতেই মুক্তি পাবে পরিচালক সঞ্জয় লীলা বানশালির এই ছবি। আরেক সূত্র অনুসারে, ফেব্রুয়ারি মাসে মুক্তির দিনক্ষণ ঠিক করা হয়েছে। তবে যখনই তা মুক্তি পাবে, নতুন করে বিক্ষোভ শুরু হওয়ার আশঙ্কা করছেন অনেকে। অনেকে আবার মুখিয়ে রয়েছেন সাম্প্রতিককালের সবচেয়ে আলোচিত সিনেমাটি দেখার জন্য।
সূত্র : হিন্দুস্থান টাইমস
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment