rongginnbd
Thursday, November 23, 2017
তমার নতুন সিনেমা ‘চল পালাই’
রঙিন ডেস্ক :
ঢালিউডে নতুন অভিনেত্রী হলেও এরই মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জা। তার সর্বশেষ সিনেমা ‘গেম রিটার্নস’-এর পর এবার আসছে ‘চল পালাই’। সিনেমাটি মুক্তির তারিখও নির্ধারণ করা হয়ে গেছে।
জনপ্রিয় নির্মাতা দেবাশীষ বিশ্বাস এর ‘চল পালাই’ সিনেমাটি আগামী ৮ ডিসেম্বর মুক্তি পাবে বলে জানিয়েছেন তমা।
এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘চল পালাই’ দেবাশীষ দাদার ভালো চলচ্চিত্রের মধ্যে অন্যতম একটি। এর সংঙ্গে সংশ্লিষ্ট সবাই অনেক যত্ন নিয়ে কাজ করেছি। ছবিটি দেখলে দর্শকরা খুব আনন্দ পাবেন। আমি অনেক আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে।’
নায়িকা বলেন, ‘আমার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘গেম রিটার্নস’ যেমন দর্শকের কাছে ভালো লেগেছে ঠিক তেমনিই এই চলচ্চিত্রটিও তাদের মন জয় করবে বলে আমি আশাবাদী।’
এদিকে ‘চল পালাই’ ছবির মুক্তি উপলক্ষে বিভিন্ন ধরনের প্রচারণায় দেবাশীষ বিশ্বাসের সঙ্গে অংশ নিচ্ছেন তমা মির্জা।
তমা জানান, বর্তমানে তিনি আরো ২টি ছবির কাজ করছেন। একটি আলম আশরাফের ‘কে’ এবং অন্যটি এম কে জামালের ‘এডিকসন’। ২ টি ছবিরই ইতোমধ্যে শুটিং চলছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment