Friday, November 24, 2017

না ফেরার দেশে প্রথিতযশা শিল্পী বারী সিদ্দিকী

রঙিন ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন আধ্যাত্মিক ও লোকগানের প্রথিতযশা  প্রখ্যাত সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকী। এই প্রথিতযশা শিল্পী চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিনগত রাত সোয়া দুটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আর অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কণ্ঠশিল্পী, গীতিকার, বাঁশিবাদক বারী সিদ্দিকী হৃদরোগ ছাড়াও কিডনি জটিলতায় ভুগছিলেন। গত ১৭ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হলে বারী সিদ্দিকীকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। কার্ডিওলজি বিভাগের চিকিৎসক আবদুল ওয়াহাবের তত্ত্বাবধায়নে সাত দিন আইসিইইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও তার অবস্থার অবনতি ঠেকানো যায়নি।
সকালে প্রয়াত এই শিল্পীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এরপর লাশ নিয়ে যাওয়া হয় তার কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন ভবনে। সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরদেহ শিল্পীর গ্রামের বাড়ি নেত্রকোনায় নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে বলে শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে।



No comments:

Post a Comment