রঙিন ডেস্ক : জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এর হাত ধরে
বলিউডে পা রেখেছিলেন সানি লিওন। ‘জিসম টু’, ‘এক পহেলি লীলা’, ‘কুছ কুছ লোচা
হ্যায়’ এমন অনেক ছবিতে অভিনয় করলেও বক্স অফিস সানির প্রতি খুব একটা সদয়
হয়নি।
তবে ‘রইস’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে ‘লায়লা ও লায়লা’ গানটি তার ক্যারিয়ারে
একটি মাইলফলক। সানি এখন ব্যস্ত তার নতুন ছবি ‘তেরা ইন্তেজার’ নিয়ে। এতে তার
বিপরীতে অভিনয করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। সম্প্রতি ভারতের এক
দৈনিক পত্রিকার সঙ্গে সানি তার ব্যক্তিগত এবং কাজ নিয়ে কথা বলেন।
তেরা ইন্তেজার’ ছবিতে আরবাজের সঙ্গে কাজ
নিয়ে সানি বলেন, ‘আরবাজ ভীষণ খোলা মনের মানুষ। এমন পরিশ্রমী শিল্পীর সঙ্গে
কাজ করলে কাজের মানও অনেক বেড়ে যায়।’ এমনকি তার দত্তক নেয়া মেয়ে নিশার
বিষয়েও অনেক কথা বলেছেন।



No comments:
Post a Comment