রঙিন ডেস্ক :‘পদ্মাবতী’র খোলস ছেড়ে বেরিয়েই ক্যামেরার
সামনে বোল্ড অবতারে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। সমুদ্রের
তটে হয়েছেন স্বল্পবসনা। নতুন করে নিজেকে মেলে ধরেছেন বিচ ওয়্যারে।
তার নাক কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পুড়িয়ে ফেলার ফতোয়াও জারি হয়েছে।
মাথার দাম ধার্য করা হয়েছে ১০ কোটি টাকা। এতকিছুর পরো ‘পদ্মাবতী’ হিসেবে
সাধারণ দর্শকদের মন ইতিমধ্যেই জয় করে নিয়েছেন দীপিকা।
তার ‘ঘুমর’-এর তালে মন মজেছে সাড়ে পাঁচ কোটিরও বেশি মানুষের। ‘পদ্মাবতী’
তার জীবনের সবচেয়ে ক্লান্তিকর অভিজ্ঞতা। নিজেই একথা প্রচারে জানিয়েছেন
দীপিকা। সেই ক্লান্তিই তিনি কাটালেন ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদের
শুটিংয়ে।
মডেল হিসেবেই জীবন শুরু করেছিলেন ‘ডিপি’। তাই স্টিল ক্যামেরার অ্যাঙ্গেল
কোনদিকে থাকে তা ভাল করেই জানেন বর্তমান নায়িকা। সময়ের ফেরে সেই কৌশলে
এতটুকু জং ধরেনি। তা ফের এই ফিল্মফেয়ারের শুটে প্রমাণ করে দিলেন দীপিকা।
কেবল শরীরসর্বস্ব নয় এই শুট। ক্যামেরার সামনে প্রতিটি ছবিতে দীপিকার
প্যাশনের ছাপ স্পষ্ট। নারীত্বকে সেলিব্রেট করার জন্যই এই শুট করা হয়েছে। আর
তাই বাছা হয়েছে বলিউডের মাস্তানিকে।
বলিউডে এখন তাকে প্রথম নাম্বার বলাই যায়। হ্যা, তর্ক-বিতর্ক কিছু আছে।
কিন্তু এর মাঝেও প্রযোজক-পরিচালকদের প্রথম পছন্দ তিনিই। তাই তো সঞ্জয় লীলা
বনশালির মতো পরিচালকও তৃতীয়বার তাকেই নায়িকা হিসেবে বেছে নিয়েছেন। শোনা
যাচ্ছে, শাহরুখের ‘ডন থ্রি’-তেও প্রিয়াংকা চোপড়ার বদলে তাকেই দেখা যাবে।
কেন?
তা এই ঝলকেই স্পষ্ট।২০১৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘পদ্মাবতী’ সিনেমার।








No comments:
Post a Comment