রঙিন ডেস্ক : রানি ‘পদ্মাবতী’ সত্যিই ইতিহাসের অংশ, নাকি
কেবল কল্পনাপ্রসূত এক চরিত্র—তা নিয়ে এখন চলছে বিতর্ক। এ পরিস্থিতিতে জাতির
সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন নায়িকা অদিতি রাও হায়দারি। কিন্তু যারা
‘পদ্মাবতী’ ছবির বিরোধিতা করছেন, তাদের কেউই হয়তো এই প্রশ্নের কোনো
সদুত্তর দিতে পারবেন না।
বানসালির ‘পদ্মাবতী’ ছবিতে দিল্লির শাসক
আলাউদ্দিন খিলজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি।
বাস্তবেও এই নায়িকার শরীরে বইছে রাজপরিবারের রক্ত। অদিতির নানা রামেশ্বর
রাও ছিলেন ওয়ানাপার্থির রাজপুত্র। এই নায়িকা নিজের দেশকে আগের অবস্থায় ফেরত
চেয়েছেন।
বলিউডের এই তারকা আরো লিখেছেন, ‘আমি আমার
দেশকে খুব ভালোবাসি। কিন্তু এখন আমি আমার দেশকে ঠিক বুঝে উঠতে পারি না। আমি
আশা করি, দেশের মানুষ বুঝতে পারবেন এটি কোন পথে এগোচ্ছে। আচ্ছা, আমি কি
আমার দেশটি ফেরত পেতে পারি?’



No comments:
Post a Comment