Friday, November 24, 2017

জায়েদ কে নিয়ে পরীর স্ট্যাটাস

রঙিন ডেস্ক : চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। আগামী ১৫ ডিসেম্বর চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে পরীমনির বিপরীতে জায়েদ খান অভিনয় করেছেন। মূলত এ ছবিতে জায়েদের অভিনয়ের দক্ষতা ও পরিপক্কতার বিষয়ে সু-মনোভাব প্রকাশ করেছেন পরীমনি।
বৃহস্পতিবার সন্ধ্যা পরীমনি তার ফেসবুক স্ট্যাটাসে ‘অন্তর জ্বালা’ ছবি, অভিনেতা জায়েদ খান ও ছবিটির পরিচালক মালেক আফসারীকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সঙ্গে হাসি মাখা অভিনেতা জায়েদ খানের ছবিও পোস্ট করেন। স্ট্যাটাসে পরীমনি যা লিখেছেন নিচে হুবহু তা তুলে ধরা হলো-
“ছবির এই মানুষটাকে কেউ চেনেন? আমি বলছি কেউ চেনেন না। তিনি একজন অভিনেতা, একজন হিরো। এখন হয়তো ভাবছেন এখানে নতুন কি বললাম! নতুন হলো এই যে, অভিনেতা-হিরো সব তার নতুন পরিচয়। যা আসলেই আগে কোনদিন ছিলো না তার। আর না আপনারা তাকে এই সম্বোধনে ডেকেছেন। কিন্তু তিনি এখানে একজন অভিনেতা পরিপক্ক অভিনেতা..#জায়েদ_খান। ছবির নাম #অন্তর_জ্বালা। এই লেখার প্রমান পাবেন ১৫ ডিসেম্বর, হলে গিয়ে।আমি দেখেছি এই ছবিতে তার নিজেকে প্রমান করার সাধনা পরিশ্রম আর পুরোটা সময় জুড়ে কাজের প্রতি মনোযোগ আর ভালোবাসা। ছবির পরিচালক স্যার মালেক আফসারি। তার পরিচালিত অনেক সুপার হিট সিনেমার মাঝে অন্যতম সিনেমা #এই_ঘর_এই_সংসার যেন সব কালেই নতুন। একজন পরিচালকের সঠিক গাইড লাইন সত্যি যে একজন শিল্পীকে নতুনভাবে সৃষ্টি করে অন্তর জ্বালা তার আর একটি উদাহরণ হবে বলেও উল্লেখ করেন তিনি।



No comments:

Post a Comment