Friday, November 24, 2017

‘পদ্মাবতী’ বিতর্ক: আত্মহত্যা করল একজন!

রঙিন ডেস্ক : মুক্তি পিছিয়ে গেলেও দিন যত গড়াচ্ছে, ততই মাথাচাড়া দিচ্ছে ‘পদ্মাবতী’ বিতর্ক। আর সেই বিতর্কে নতুন করে ঘৃতাহুতি দিল ভারতের নাহারগড় ফোর্টে আত্মহত্যার ঘটনা। ‘পদ্মাবতী’র বিরোধিতা করে রাজস্থানের নাহারগড় ফোর্ট থেকে উদ্ধার করা হয় এক ব্যক্তির মৃতদেহ। শুক্রবার সকালে ফোর্টের দেয়ালে ঝুলন্ত অবস্থায় ছিল লাশটি।
লাশের পাশ থেকে উদ্ধার করা হয় দুটি সুইসাইড নোট। যেখানে একটিতে লেখা, ‘পদ্মাবতী’র বিরোধ’ । অন্যটিতে লেখা, ‘আমরা কুশপুতুল দাহ করি না, ঝুলিয়ে দেই।’
জানা গেছে, ‘পদ্মাবতী’ সিনেমা তৈরি করে ইতিহাসের সঙ্গে কাঁটাছেঁড়া করেছেন পরিচালক সঞ্জয়লীলা বানশালী। বিভিন্ন রাজপুত সংগঠনের পক্ষ থেকে একাধিকবার এমন দাবি করা হয়েছে।


No comments:

Post a Comment