রঙিন ডেস্ক : ‘চলনা সুজন মিলে দুজন নীল ওই আকাশে ভাসি,
দেখুক লোকে এ দু’চোখে তোর ওই দু’চোখের হাসি’- মানুষের মুখে মুখে ঘোরা এই
কথাগুলো ‘চলনা সুজন’ গানের। ‘বখাটে’ নামক স্বল্পদৈর্ঘ্য ছবির এই গানটি
প্রকাশ হয় গত বছরের নভেম্বরে। এক বছরের মাথায় গানটি মানুষের মন জয়ের
পাশাপাশি অন্তর্জালেও পার করেছে বড় মাইলফলক।
হ্যা, ‘চলনা সুজন’ গানটি পেরিয়ে গেছে ১
কোটি দর্শকের গণ্ডি। এই প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত গানটি কেবল টাইগার
মিডিয়ার চ্যানেল থেকেই উপভোগ করেছেন ১ কোটি ১৪ হাজারের বেশি মানুষ। এছাড়া
৫৪ হাজার লাইক ও ৪ হাজারের বেশি লাইক পড়েছে গানটিতে।

No comments:
Post a Comment