রঙিন ডেস্ক : সাড়াগাগানো এ অ্যাকশন থ্রিলার ‘ডন’ ও
‘ডন-টু’ দিয়ে পর্দা কাঁপিয়েছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা জুটি। এবারে এ সিরিজের
তৃতীয় কিস্তি ‘ডন-থ্রি’ থেকে বাদ পড়তে চলেছেন সাবেক বিশ্বসুন্দরী! তার
পরিবর্তে সিনেমাতে নতুন মুখ হিসেবে রাখতে চাইছেন দীপিকা পাডুকোনকে।
অভিতাভ বচ্চন ও জিনাত আমান অভিনীত ১৯৭৮
সালের জনপ্রিয় সিনেমা ‘ডন’ এর পুনঃনির্মাণ ‘ডন: দ্য চেইস বিগিন্স এগেইন’
দিয়ে সাড়া ফেলেছিলেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া জুটি। ২০০৬ সালের এ
সাড়াজাগানো সিনেমার পর দ্বিতীয় কিস্তি ‘ডন-টু’তেও বাজিমাৎ করেন এ জুটি। তবে
এ ছবির শুটিং চলাকালে শাহরুখের সঙ্গে প্রেমের গুজব ওঠে প্রিয়াংকার। এরপর
তা গড়ায় অনেক দূর! এমনকি এ ঘটনার কারণে শাহরুখের সঙ্গে মুখ দেখাদেখিও বন্ধ
হয়ে যায় সাবেক বিশ্বসুন্দরীর।


No comments:
Post a Comment