Friday, November 24, 2017

রাই লক্ষ্মীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস

রঙিন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাই লক্ষ্মী। জুলি-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন তিনি। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে এটি। কিন্তু তার আগেই ইন্টারনেটে ভাইরাল এ সিনেমার ফাঁস হওয়া দৃশ্য। এর তিনটি ভিডিও ক্লিপস ফাঁস হয়েছে বলে জানা গেছে। এতে রাই লক্ষ্মীকে অন্তরঙ্গ-রোমান্টিক ও খোলামেলাভাবে দেখা গেছে।
দক্ষিণ সিনেমা ইন্ডাস্ট্রির সুন্দরী নায়িকা রাই লক্ষ্মী বলিউডের সিনেমায় যাত্রা শুরু করেছেন ‘জুলি ২’ ছবির মাধ্যমে। ট্রেইলার, পোষ্টার- সবকিছুতেই এই ছবিটির দুঃসাহসিক দৃশ্য ধরা পড়েছে। ছবিটি যে ‘অ্যাডাল্ট মুভি’ তাতে কোন সন্দেহ নেই। এরই মধ্যে যখন সিনেমাটি মুক্তির দোরগোড়ায়, তখনই রাই লক্ষ্মীর যৌনদৃশ্য ফাঁস হয়ে গেলো অনলাইনে।
ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। চোখে পড়েছে নায়িকারও। আর এতে ক্ষিপ্ত হয়ে উঠলেন রাই লক্ষ্মী। এ প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করে রাই লক্ষ্মী বলেন, ‘আমি সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত এবং এ ব্যাপারে কিছু জানি না। আমি অবাক হচ্ছি যে, এই দৃশ্যগুলো ফাঁস হয়েছে। সিনেমা মুক্তির আগে কেউ একজন এই কাজ করেছে এটি সত্যিই অযৌক্তিক।’
অবশ্য রাই লক্ষ্মীর কাছে এমন বিতর্ক নতুন নয়। এর আগে নিজের সঙ্গে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ‘গোপন প্রেম’ এর কথা ফাঁস করেছিলেন তিনিই। তবে নিন্দুকদের মতে মুক্তির আগে প্রচার পেতেই এই ঘটনা ঘটানো হয়েছে। বিতর্কের মাধ্যমেই সবচেয়ে ভালো প্রচার পাওয়া যায়। তাই বিতর্ককে হাতিয়ার করেই শেষ মুহূর্তের প্রচার পর্ব সারা হচ্ছে। যাতে শুক্রবার বেশি সংখ্যক মানুষ প্রেক্ষাগৃহে ভিড় করেন।

No comments:

Post a Comment