rongginnbd
Friday, November 24, 2017
চট্টগ্রামে টস হেরে ব্যাটিং করছে খুলনা
রঙিন ডেস্ক : বিপিএলের চট্টগ্রাম পর্বে প্রথমবারের মতো মুখোমুখি হলো মাশরাফির রংপুর রাইডার্স ও মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। আজ দুপুর ২টায় বিপিএলের ২৫তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলছে এই দুই দল ।
টস জিতে মাশরাফি বিন মর্তুজা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। খুলনা একাদশে তিন পরিবর্তন এবং রংপুর একাদশে দুই পরিবর্তন আনা হয়েছে। শাহরিয়ার নাফিস ও জিয়াউর রহমানের পরিবর্তে রংপুর দলে এসেছেন ফজলে মাহমুদ ও নাহিদুল ইসলাম। খুলনায় বাদ পড়েছেন শফিউল ইসলাম, সেকুগে প্রসন্ন ও চাদরিক ওয়ালটন। দলে এসেছেন নিকোলাস পুরান, জফরা আর্চার ও তানবীর ইসলাম।
পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে রয়েছে খুলনা টাইটান্স। ৭ ম্যাচে ৪ জয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে খুলনা। তারা হেরেছে ২ ম্যাচে। অপরদিকে রংপুর ৬ ম্যাচে জিতেছে ৩টিতে, হেরেছেও ৩টিতে। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে তাদের অবস্থান।
ব্যাট-বলের লড়াইয়ে দারুণ ছন্দে রয়েছে মাহমুদউল্লাহর রংপুর। টানা তিন ম্যাচ হারের পর দুই ম্যাচ জিতে নেয় মাশরাফির রংপুর। দুই দলই শেষ ম্যাচে রোমাঞ্চর জয় পায়। আজ কাদের হাসি চড়া হয় সেটাই দেখার।
এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর ৫ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে ৪২ রান। আউট হয়েছেন রাইলি রুশো, আফিফ হোসেন এবং নাজমুল হোসেন শান্ত। রংপুরের পক্ষে উইকেট নিয়েছেন সোহাগ গাজী, হোসেন শান্ত এবং রুবেল হোসেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment