এদিকে দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী
স্পেন। আর তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে
রাশিয়া বিশ্বকাপে ওঠা সুইজারল্যান্ড।
অবনমন হয়েছে পোল্যান্ড, ফ্রান্স ও চিলির। এক ধাপ নেমে সপ্তম স্থানে নেমে
গেছে লেভার পোল্যান্ড। দুই ধাপ নেমে নবম স্থানে ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী
ফ্রান্স। আর এক ধাপ নেমে দশম স্থানে রাশিয়া বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া
চিলি।
গত সপ্তাহে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ দল হিসেবে রাশিয়া বিশ্বকাপে জায়গা
করে নেওয়া পেরুর র্যাংকিংয়ে অবনতি হয়েছে। এক ধাপ পিছিয়ে একাদশ স্থানে
নেমে গেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশটি। ডেনমার্ক সাত ধাপ এগিয়ে দ্বাদশ
স্থানে উঠেছে। এরপরই আছে কলম্বিয়া।
বিশ্বকাপে জায়গা পেতে ব্যর্থ হলেও র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ইতালির। এক
ধাপ এগিয়ে চতুর্দশ স্থানে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তিন ধাপ পিছিয়ে
এরপরই আছে ইংল্যান্ড।
শীর্ষ ৫০ দেশের মধ্যে এশিয়া থেকে রয়েছে মাত্র একটি দেশ। আর দেশটি হলো
ইরান। ৭৯৮ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের সাথে যৌথভাবে ৩২
নম্বর অবস্থানে আছে এশিয়ার এই দেশটি।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত ১০৫ এবং বাংলাদেশ আছে ১৯২ নম্বর স্থানে।


No comments:
Post a Comment