Friday, November 10, 2017

মাশরাফি-শুভাশিসকে ‘সফট ওয়ার্নিং’

তিনি বলেছেন, ‘মাঠে যে ঘটনা ঘটেছে তাতে দুজনেরই অপরাধ ছিল। ‘হিট অফ দ্য মোমেন্টে’ ঘটনা ঘটলেও তারা দুজনই নিজেদের ভুল বুঝতে পেরেছে। মাশরাফিকে নিয়ে বলার কিছু নেই। তাকে বোঝানোরও কিছু নেই। শুভাশিসও ভালো। তার পূর্বে শৃঙ্খলাভঙ্গের কোনো রেকর্ড নেই। এ কারণে আমরা তাকে সতর্ক করেছি। মাঠের আম্পায়ারদের ধন্যবাদ দিতে চাই। তারা ভালোভাবে পরিস্থিতি সামলে নিয়েছে।’
প্রসঙ্গত, মাঠে শুভাশিস রায়ের সঙ্গে মাশরাফি বিন মুর্তজার কথার লড়াই নিয়ে রীতিমতো ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিস্থিতি শান্ত করতে মাশরাফি নিজের ফেসবুকে লাইভে এসে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে অনুরোধ করেন। মাশরাফি নিজে শুভাশিসকে ‘সরি’ বলেছেন। শুভাশিস রায়ও ভিডিও বার্তায় মাশরাফির কাছে ক্ষমা চেয়েছেন।

No comments:

Post a Comment