ইসকন প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশনের মিড মে মিল প্রকল্পের আওতায় এই উপহার
দিলেন ঐশ্বরিয়া। এবিপি আনন্দ জানায়, অন্নমিত্র ফাউন্ডেশনের মিড ডে মিল
প্রকল্পে এক হাজার শিশুর এক বছরের খাবারের জন্য অর্থ দেবেন ঐশ্বরিয়া।
অন্নমিত্র নামে ওই প্রকল্পে মুম্বাই ও মুম্বাই সংলগ্ন এলাকার ৫০০ স্কুল
এবং সমগ্র মহারাষ্ট্রের ২,০০০ স্কুলের পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়া হয়।
ইসকনের এক আধিকারিক এ কথা জানিয়েছেন।
২০০৪ সালে এই প্রকল্প শুরু হয়। প্রথমে ৯০০ শিশুর জন্য খাবার তৈরি হত। এখন দেশের সাতটি রাজ্যের ১২ লাখ শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়।

No comments:
Post a Comment