rongginnbd
Saturday, November 18, 2017
ধারাবাহিকে প্রসেনজিৎ-ঋতুপর্ণা
রঙিন ডেস্ক :
সর্বশেষ তাদের দেখা গেছে শিব প্রসাদ মূর্খার্জীর ‘প্রাক্তন’এ। তারপর আবার অন্য সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন দুই তারকা। তবে শোনা যাচ্ছে এবারই প্রথমবারের মতো ছোট পর্দায় দেখা যাবে টালিগঞ্জের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চ্যাটার্জী ও ঋতুপর্ণা সেনগুপ্তকে।
এই প্রথম তারা এক সঙ্গে ছোট পর্দায় একটি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন। ধারাবাহিকের নাম ‘শুভদৃষ্টি’। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই কালার্স বাংলা চ্যানেলে সম্প্রচার শুরু হবে এই নতুন ধারাবাহিকের। এর কেন্দ্রীয় চরিত্রে থাকছেন গৌরব রায়চৌধুরী এবং ঐশ্বর্যা সেন। এই দুই চরিত্রের শুভানুধ্যায়ীর ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে। জীবনের বিভিন্ন সমস্যায় গৌরব এবং ঐশ্বর্যার পাশে থাকতে দেখা যাবে এই জুটিকে।
তবে ‘শুভদৃষ্টি’ ধারাবাহিকের গল্পটা ঠিক কী রকম, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। শুধু এটুকু জানা গেছে, গল্পে কলকাতা শহরের এক প্রভাবশালী ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন গৌরব। এবং শহরেরই একটি স্কুলের শিক্ষিকার চরিত্রে থাকছেন ঐশ্বর্যা। তবে প্রসেনজিৎ-ঋতুপর্ণার চরিত্র সম্পর্কে কিছুই জানাচ্ছে না চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি শহরের একটি স্টুডিওয় শ্যুট করা হয়েছে ‘শুভদৃষ্টি’র টিজার। সেখানে গল্পের নায়ক-নায়িকার পাশাপাশি উপস্থিত ছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণাও।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment