Sunday, November 19, 2017

কাস্টিং কাউচের সম্মুখিন হননি সানি

রঙিন ডেস্ক : বিদ্যা বালান, কাল্কি কোয়েচলিন, নেহা ধুপিয়ার পর এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন বলিউডের আরেক আবেদনময়ী অভিনেত্রী সানি লিয়ন। তিনি জানালেন, তাকে কখনোই এ ধরণের পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। কারণটা হলো তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।
হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন দুই সাংবাদিক। ফাঁস করে দিয়েছিলেন প্রায় তিন দশক ধরে চলতে থাকা তার কাস্টিং কাউচের কুকীর্তি। একে একে মুখ খুলেছেন অ্যাঞ্জেলিনা জোলি, অ্যাশলে জুডরা। হলিউডের আগুনের সেই আঁচ বলিউডেও এসে পৌঁছায়।সেই প্রসঙ্গ টেনে এক সাক্ষাৎকার সানি জানান, ‘বলিউডে অবশ্যই কাস্টিং কাউচ রয়েছে। তবে তিনি ভাগ্যবান যে এই প্ররোচনায় তাকে পা দিতে হয়নি। এমন কোনও অফার তার কাছে আসেওনি। এর প্রধান কারণ তার স্বামী ড্যানিয়েল। ড্যানিয়েল সবসময় তার রক্ষা করে গিয়েছেন। কিন্তু যাদের এমন কোনও অভিভাবক নেই তারা অনেকেই এই ফাঁদে পা দিয়ে ফেলেন।
তবে এখন এই বিষয় নিয়ে অনেক বেশি সোচ্চার হচ্ছেন অভিনেত্রী-মডেলরা। প্রকাশ্যে #MeToo ক্যাম্পেনে শামিল হয়েছেন তারা। নিজেদের হেনস্তার কথা বলতে দ্বিধা বোধ করছেন না কেউ। এতে বেশ খুশি সানি। মানুষ যত এ বিষয়ে প্রকাশ্যে বিদ্রোহ করবে ততই কাস্টিং কাউচের প্রভাব কমবে। আর নতুনরাও বিশ্বাস নিয়ে পরিশ্রম করতে আগ্রহী হবেন। প্রাক্তন পর্নস্টারের কথায়, জীবনে যা করেছেন নিজের জোরে করেছেন। পরিশ্রম করে অর্জন করেছেন সাফল্য। কোনো শর্টকাট রাস্তায় যাননি। তার বিশ্বাস, পরিশ্রমই সাফল্যের শেষ কথা। এর কোনো বিকল্প নেই।


No comments:

Post a Comment