Sunday, November 19, 2017

সেমিফাইনাল থেকেই জেসিয়ার বিদায়

চীনে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড-২০১৭ প্রতিযোগিতার ২০ সেমি-ফাইনালিস্টকে নিয়ে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সানাইয়া শহরে ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন জেসিয়া।
সেমিফাইনালে অস্ট্রেলিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ব্রাজিল, কুক আইল্যান্ড, ইংল্যান্ড, ফিজি, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, নিউজিল্যান্ড, ফিলিপাইন, রাশিয়া, স্লোভাকিয়া ও সাউথ আফ্রিকার প্রতিযোগী উত্তীর্ণ হয়েছেন। এসব প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে মিস ওয়ার্ল্ড-২০১৭ নির্বাচিত করবেন বিচারকরা।’সারা বিশ্বের ১২০টি দেশের মধ্যে জেসিয়া ইসলাম সেরা চল্লিশের মধ্যে রয়েছেন।


No comments:

Post a Comment